নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ঘোষণা: দক্ষিণ পাইকসায় টান টান উত্তেজনা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামে বটতলা খেলার মাঠে একই দিনে পৃথক দুটি অনুষ্ঠানেরঘোষণাকে ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একই স্থানে তাফসিরুল কোরআন মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে নিয়ে স্থানীয়দের মধ্যেতৈরি হয়েছে বিভক্তি উদ্বেগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়া পোস্টার অনুযায়ী, সর্বদলীয় ওলামায়ে কেরাম তৌহিদী জনতার ব্যানারেআয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমরা।

অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন খ্যাতনামা শিল্পীরা, যেমন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, খুরশীদ আলম, কেয়া বাঙালি, রুপা পুতুল।

মাহফিল আয়োজকদের একজন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি জানান, “আমার বাবা পূর্ব ঘোষণা অনুযায়ী মাহফিলে অংশ নেবেন বলেকথা দিয়েছেন।

অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মামুন আহমেদ মৃধা বলেন, “আমরা ১০ এপ্রিল পুলিশের অনুমতি নিয়েছি। কিন্তু হঠাৎকরে ওয়াজ মাহফিলের ঘোষণা আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছি। আয়োজকদের পরিচয়ও স্পষ্ট নয়।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, “ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কে বা কারা পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন, বিষয়টি নিয়ে সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের অনড় অবস্থানে উত্তেজনা আরওবাড়ছে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০