নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

উপদেষ্টা আদিলুর রহমান খানের আশ্বাস বাস্তবায়নে শ্রীনগর বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে গত ১৫ই মে দিবাগত রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইঅগ্নিকাণ্ডে পুড়ে যায় ১০২টি দোকান, ক্ষতিগ্রস্ত হন মোট ১৩৬ জন ব্যবসায়ী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটাবাজারে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন স্থানীয় ব্যবসায়ীরা।

পরদিন ১৬ই মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন শিল্প গৃহায়ন উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। তিনি সরেজমিনেক্ষয়ক্ষতির চিত্র দেখে ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উক্ত আশ্বাস বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয় তাৎক্ষণিক উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার জনাবমহিন উদ্দিন ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনের লক্ষ্যে ৫৬ বান টিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় আজ ২৬শে মে বিকেলে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আনুষ্ঠানিক সহায়তা বিতরণঅনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি ক্ষতিগ্রস্ত ১৩৬ জন দোকানদারের প্রত্যেককে ,৫০০টাকা করে মোট ১০ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফায়ারসার্ভিস সদস্যরা, স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সময় ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পাশে থাকারআশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সহায়তা পেয়ে আনন্দিত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা উপদেষ্টা জনাব আদিলুররহমান খান, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তাদের মতে, এই সহায়তাক্ষতির তুলনায় সামান্য হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য তা এক বড় অনুপ্রেরণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০