নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫২ জন

আইনের শাসন ঠিক রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা

আইনের শাসন সমুন্নত রাখার জন্য অন্তর্র্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থার সকল অংশীদার- পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি, অন্তর্র্বর্তী সরকারে কর্মরত সকলের সাথে এবং অন্যান্য লক্ষ লক্ষ বাংলাদেশির সাথে, বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দেশের সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টে বাংলাদেশে হাসিনা শাসনের অবসানের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ- স্বাধীন তদন্তের জন্য অন্তর্র্বর্তী সরকার জাতিসংঘের এ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার খাতে হাসিনার দীর্ঘ শাসনামলের রেখে যাওয়া ‘কাঠামোগত ত্রুটি’ রয়ে গেছে। বাংলাদেশের এমন একটি সমাজে রূপান্তরের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূণর্, যেখানে সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

তিনি এই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে কর্মরত সকলকে ন্যায়বিচার, আইন ও বাংলাদেশের জনগণের পাশে থাকার আহ্বান জানান, যাতে তারা আইন ভঙ্গকারী এবং নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘনকারী তাদের সহকর্মী ও অন্যদের জবাবদিহি করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০