নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৫ জন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৬

ডেভিল হান্ট
ডেভিল হান্ট

সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে আজ পর্যন্ত এই বিশেষ অভিযানে মোট ৪ হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টার অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৩টি ছুরি/চাকু, ২টি রামদা ও ৩টি হেমার উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এদিন হামলায় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কাশেম খান নামে একজন গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে। এর মধ্যে-গত ১৪ ফেব্রয়ারি থেকে গতকাল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৪৭৭ জনকে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি থেকে গত ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় ৫০৯ জন। গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৫৬৬ জনকে। এছাড়া গত ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি এই অভিযানে গ্রেপ্তার হন ৫৯১ জন। গত ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হন ৬০৭ জন। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হন ৩৪৩ জন। আর ৮ ফেব্রয়ারি শনিবার এ অভিযান শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

উল্লেখ্য, গত বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘যত দিন ডেভিল থাকবে, তত দিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০