নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে, এর অধীনে নির্বাচন সম্ভব নয়

দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কোনো ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে বলে তিনি মন্তব্য করেছেন।

নাহিদ বলেন, ‘প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি প্রশাসন নিরপেক্ষ না। তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায় চাঁদাবাজি চলছে। সে জায়গায়ও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি এই ধরনের একটি প্রশাসন যদি থাকে, তাদের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড, নিরপেক্ষ আমলাতন্ত্র ও নিরপেক্ষ প্রশাসন আমাদের নিশ্চিত করতে হবে।’

কবে নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। সেটি আমরা সমর্থন করেছি। কিন্তু বিচার ও জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচনের সময় নিয়ে আলোচনা করে লাভ নাই।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি। তবে আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের সুযোগ আছে বলে আমরা মনে করি না।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০