স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৪ জন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি, নেবে ৮৭ জন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি, নেবে ৮৭ জন
স্বাস্থ্য মন্ত্রণালয়

একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।  ১৩, ১৬ ও ২০তম গ্রেডে মোট ৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১৬

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বয়স : অনূর্ধ্ব ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ২৭

যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বয়স : অনূর্ধ্ব ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ৪৪

যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।

বয়স : ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে : আবেদন করতে ক্লিক করুন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত দেখতে ক্লিক করুন

আবেদনের সময়সীমা : ১৫ মার্চ ২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১০

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১১

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৩

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৪

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৬

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৭

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৮

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৯

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

২০