
মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের নির্দেশনায় শনিবার বিকেলে শ্রীনগর উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রাজু আহমেদের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রাজু আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্যাতন, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে। সাধারণ মানুষের অধিকার হরণকারীদের কোনো ছাড় দেওয়া হবে না,ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়ে।
দেশবাসীকে হারানি করেছে দেশবাসীর কাছে মাফ চাইতে হবে ও অধিকার রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রতিবাদ সভায় পাঠাভোগ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক,মোঃ মাসুদ, ও সদস্য মোঃ সিদ্দিক, আটপাড়া ইউনিয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, কোলাপাড়া ইউনিয়ন যুবদল দিদার হোসেন, ও উপজেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্লোগানমুখর পরিবেশ বিরাজ করে।
মন্তব্য করুন