স্টাফ রিপোর্টার
১০ অক্টোবর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

মুন্সিগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত হেলমেটধারীদের নিয়ে এক ব্যবসায়ীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও ১৪ বছর বয়সী ছেলেসহ দুজন আহত হয়েছেন। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথ পট্টি গ্রামের তৈয়ব শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ পট্টি গ্রামের ব্যবসায়ী তৈয়ব শরীফের সঙ্গে ভাগ্যকুলের মান্দ্রা গ্রামের রশিদ দেওয়ানের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় রশিদ দেওয়ানের নেতৃত্বে ১৪টি মোটরসাইকেলে করে ২৭ থেকে ২৮ জন হেলমেট পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তৈয়ব শরীফের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় তৈয়ব শরীফের স্ত্রী হাফেজা সুলতানা (৩৫) ও তাঁর ছেলে তানিম হোসেন (১৪) আহত হন।

ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব শরীফ অভিযোগ করে বলেন, “রশিদ দেওয়ানের সঙ্গে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মুন্সিগঞ্জ আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রশিদ দেওয়ান বহিরাগত হেলমেটধারীদের ভাড়া করে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এ হামলায় আমার স্ত্রী ও ১৪ বছরের ছেলে আহত হয়েছে। এ ঘটনায় আমি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১০

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১২

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৩

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৪

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৫

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৬

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৭

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৮

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

২০