নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১১ জন

গজারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। আটককৃত কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।

এদিকে ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি-ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০