নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪০ জন

ভালোবাসার ‘বিশেষ পাঁচফোড়ন’-এ নাঈম-নাদিয়া

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ পাঁচফোড়ন।

ভিন্ন ধারার এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে প্রচার হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।

ভালোবাসা দিবসে অনেকেই তাদের প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তবে এক দম্পতি ভালোবাসার দিনটি কাটিয়ে দিলেন একান্ত সান্নিধ্যে, নিজের ঘরে। এই দিনে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং।

পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। গীতিকার কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও রয়েছে ভালোবাসার উপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী।

পেশায় চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখী প্রেমের উপর রয়েছে একটি ভিন্নধরণের প্রতিবেদন। যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত। তার এই অভিনব উদ্যোগের উপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।

রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৭ টা ৫০ মিনিটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০