স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৭ জন

মুন্সিগঞ্জে আলু ক্ষেতে কাজ করতে আসা নারীকে ধর্ষণের অভিযোগ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় আলু ক্ষেতে কাজ করতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।

গত শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ওই নারী। বিষয়টি ধামাচাপা দিতে গতকাল শনিবার বিকেলে ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র সরিয়ে রেখেছে অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজন।

ভুক্তভোগী গৃহবধূ (১৪) ও তাঁর স্বামীর (২৫) বাড়ি গাইবান্ধা জেলায়। আলু তোলার মৌসুমে কাজ করার জন্য তাঁরা টংগিবাড়ীতে এসেছিলেন।

আর অভিযুক্ত ব্যক্তির নাম রিভান আহম্মেদ ওরফে বাবু মোল্লা। তিনি নিজেকে পরিচয় দিতেন যুবলীগের নেতা হিসেবে। গত বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের সময় নিজেকে ইউনিয়ন যুবলীগের নেতা পরিচয় দিয়ে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে পোস্টারও সাঁটিয়েছিলেন রিভান।

ওই গৃহবধূর স্বামী বলেন, আলুর মৌসুমে এই উপজেলায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন তিনি। রান্নাবান্নায় সহযোগিতার জন্য স্ত্রীকেও সঙ্গে এনেছিলেন। যুবলীগ নেতা রিভানের এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। শুক্রবার বিকেলে স্ত্রীকে ঘরে একা রেখে কাজের টাকা আনতে যান স্বামী। তখন ওই বাড়িতে কোনো মানুষ ছিল না। এ সময় একা পেয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন রিভান।

ওই ব্যক্তি শনিবার দুপুরে বলেন, বিষয়টি কাউকে বললে তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন রিভান। এখন বিচার-সালিস করে বিষয়টি মীমাংসা করতে চাচ্ছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে ভুক্তভোগী দম্পতিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় রিভান আহম্মেদের পরিবারের লোকজন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রিভান আত্মগোপনে। তাঁর বাবা ওই নারী ও তাঁর স্বামীকে হুমকি দিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত রিভানের মুঠোফোনে ফোন করলে সাংবাদিক পরিচয়ে পেয়ে ফোন কেটে দেন তিনি। পরে ফোন করা হলে তিনি ধরেননি।

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ওই পরিবার যেখানে থাকত, সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে পরিবারটি সেখানে ছিল না। তাঁদের কোনো হদিসও পাওয়া যাচ্ছে না। পরিবারটিকে খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ডিম ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার

১

শ্রীনগরে শিশু ধ/র্ষ/ণের অভিযোগ ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

৩

শ্রীনগর ও সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি

৪

শ্রীনগরে কেয়ার এইড ডায়াগণষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে উদ্বোধন

৫

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

৬

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

৭

শ্রীনগরের বাঘড়ার সন্ত্রাসী ১১ মামলার আসামী গ্রেফতার।

৮

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

৯

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

১০

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

১১

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

১২

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

১৩

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

১৪

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

১৫

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১৬

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

১৮

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

১৯

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

২০