স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭২ জন

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, বোমা-অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেপ্তার

সদর থানাধীন মুন্সীগঞ্জ–মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযানচালিয়ে বাবু মিজি (৩৬) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত  রাত ১ টার দিকে বাবু মিজিকে গ্রেপ্তার করাহয়।

এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায়মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবংচরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফিরোজ কবির জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১ টার দিকেমুন্সীগঞ্জ–মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকাস্থ নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময়অদুরে অভিযুক্ত বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে।

পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় দুই সহযোগী কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদেরগ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবারসকালে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বার প্রার্থী মোঃ শামীম হোসেন

১

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

২

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

৩

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

৪

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৬

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৮

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১০

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

১১

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১২

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১৩

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১৪

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৬

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৭

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৮

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৯

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

২০