স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৭ জন

ফের ছাত্রদের উপর গুলি, প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়কদের অবস্থান

ফের ছাত্রদের উপর গুলি, প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়কদের অবস্থান
ফের ছাত্রদের উপর গুলি, প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়কদের অবস্থান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলির ঘটনা ঘটেছে।

এই ঘটনার প্রতিবাদে তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে দেওয়া একাধিক পোস্টে তিনি অন্যদেরও এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রথম পোস্টে তিনি লেখেন, আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি।  হয় জন্মভূমি,  নয় মৃত্যু। দোয়া করবেন। নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।

আরেক পোস্টে মাসুদ লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, সেখানে রাত ১২টা থেকে অবস্থান করবো। ওনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি চালাবে। যারা সঙ্গ দিতে চান, আসতে পারেন।

এরপর অবস্থানের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, হাতিয়াতে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলি বর্ষণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার প্রতিবাদে ঢাকাতে প্রতিবাদ চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে। হাতিয়া থেকে শুরু। সারাদেশ আওয়ামী লীগ মুক্ত করা হবে।

তার পোস্টের পর আরেক সমন্বয়ক রিফাত রশীদও মাসুদের সঙ্গে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, সাভারের মাটিতে ভূমিদস্যু সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা রাজীব এখনো কীভাবে জুলাইয়ের সূর্যসন্তানদের ওপর হামলা চালায়? ১০-১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। হান্নান মাসুদ ভাইয়ের গ্রামের বাড়ি হাতিয়াতেও আজ গুলি চালিয়েছে আওয়ামী লীগ। ইন্টিরিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আর আমার ভাই আব্দুল হান্নান মাসুদ যাচ্ছি আপনার বাসার সামনে। আমরা একসাথে দাঁড়ালে কী করতে পারি, সেইটা জুলাইতে হাসিনা খুব ভালোভাবেই দেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বার প্রার্থী মোঃ শামীম হোসেন

১

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

২

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

৩

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

৪

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৬

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৮

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১০

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

১১

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১২

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১৩

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১৪

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৬

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৭

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৮

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৯

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

২০