স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩২ জন

উপদেষ্টা আদিলুর রহমান খানের আশ্বাস বাস্তবায়নে শ্রীনগর বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে গত ১৫ই মে দিবাগত রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইঅগ্নিকাণ্ডে পুড়ে যায় ১০২টি দোকান, ক্ষতিগ্রস্ত হন মোট ১৩৬ জন ব্যবসায়ী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটাবাজারে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন স্থানীয় ব্যবসায়ীরা।

পরদিন ১৬ই মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। তিনি সরেজমিনেক্ষয়ক্ষতির চিত্র দেখে ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উক্ত আশ্বাস বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয় তাৎক্ষণিক উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার জনাবমহিন উদ্দিন ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনের লক্ষ্যে ৫৬ বান ৩ টিন ও ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় আজ ২৬শে মে বিকেলে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আনুষ্ঠানিক সহায়তা বিতরণঅনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি ক্ষতিগ্রস্ত ১৩৬ জন দোকানদারের প্রত্যেককে ৭,৫০০টাকা করে মোট ১০ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফায়ারসার্ভিস সদস্যরা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এ সময় ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পাশে থাকারআশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সহায়তা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা উপদেষ্টা জনাব আদিলুররহমান খান, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তাদের মতে, এই সহায়তাক্ষতির তুলনায় সামান্য হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য তা এক বড় অনুপ্রেরণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে অটো গ্যারেজে ডাকাতি মালিককে হত্যা;১৫ লক্ষ টাকার মালামাল লুট

১

শ্রীনগর থানার নবাগত ওসি মোঃ আতাউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

শ্রীনগরে নাশকতা ঠেকাতে পুলিশও বিএনপি টহল জনজীবন স্বাভাবিক রয়েছে

৩

মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘বিকাশ গ্রুপের’ প্রধান বিকাশ গ্রেপ্তার

৪

শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ডিম ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার

৫

শ্রীনগরে শিশু ধ/র্ষ/ণের অভিযোগ ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

৭

শ্রীনগর ও সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি

৮

শ্রীনগরে কেয়ার এইড ডায়াগণষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে উদ্বোধন

৯

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

১০

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

১১

শ্রীনগরের বাঘড়ার সন্ত্রাসী ১১ মামলার আসামী গ্রেফতার।

১২

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

১৩

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

১৪

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

১৫

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

১৬

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

১৭

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

১৮

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

১৯

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

২০