স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

শ্রীনগর ও সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি

মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সিরাজদিখান ও ১২ টায় শ্রীনগর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ও শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিনসাদিক, সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল,

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।ও শ্রীনগর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম,

প্রধান অতিথি বক্তব্যে রাখেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তাই আমাদের আবাদি জমিতে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও কেনাবেচা,উভয়ই অপরাধ। তাই সবাইকে বালু উত্তোলন থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে আলুর ব্যাপক চাষ হয়। তবে আলুর পাশাপাশি অন্যান্য ফসলের আবাদও বাড়াতে হবে। বিশেষ করে এ অঞ্চলে গাজরসহ বিভিন্ন ধরনের ফসল চাষের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজদিখান ও শ্রীনগর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

১

শ্রীনগর ও সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি

২

শ্রীনগরে কেয়ার এইড ডায়াগণষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে উদ্বোধন

৩

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

৪

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

৫

শ্রীনগরের বাঘড়ার সন্ত্রাসী ১১ মামলার আসামী গ্রেফতার।

৬

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

৭

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

৮

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

৯

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

১০

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

১১

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

১২

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

১৩

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১৪

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

১৬

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

১৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৮

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

২০