অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার

‘না’ তে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার ( ৩০ জানুয়ারি) বিকালে কসবা পৌর শহরে অবস্থিত তফজ্জল আলী ডিগ্রি কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “হ্যাঁ” এর পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদীর পক্ষে ভোট দেওয়া, গোলামী কে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। আমরা দেখতে পাচ্ছি সোশাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন না তে ভোট দিতে বলতেছে।

এসময় তিনি আরও বলেন, যারা ভোটের আগে চাঁদাবাজী করে, ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তারা এখন বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। তাদের এসব মুখরোচক বলি আপনারা বিশ্বাস করবেন না।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ব্যালোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি বলেন, সকলের মুখে এখন একটি আওয়াজ আমরা পরিবর্তন চাই। যারা স্বাধীনতার পর ৫৪ বছর এই দেশ শাসন করেছে তাদের প্রত্যেকের শাসনামলে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিলো। তারা দমন পীড়নসহ আমাদের জাতিসত্তাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, তাদের শাসনামলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভিন্ন মতের মানুষের দমন-পীড়ন চালিয়ে হাজার হাজার মামলা দিয়ে হয়রানী করেছে। মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে আমাদের বর্ষিয়ান প্রিয় নেতাদের ফাঁসি ঝুলিয়ে হত্যা করেছে। ৫৪ বছর যারা আমাদের এই প্রিয় জন্মভূমিকে অগ্রসর হতে দেয়নি তাদেরকে কি আবারও ক্ষমতা হাতে তুলে দেয়া যায় ?

তিনি আরও বলেন, জনগনের ভালবাসা নিয়ে ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়া ও কসবা – আখাউড়াবাসীর সকল সমস্যা নিরসনে কাজ করবে ইনশাআল্লাহ। তিনি এই আসনের প্রার্থী মোঃ আতাউর রহমান সরকারকে এবং এই জেলায় অন্যান্য আসনে ১১ দলীয় জোট প্রার্থীদেরকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের দলের প্রধান ডাঃ শফিকুর রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কসবা-আখাউড়া আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ আতাউর রহমান সরকার, জেলা জামায়াতে আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মদ, নায়েব আমির মাওলানা শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সরোয়ার সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০