অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে পরিস্থিতি স্বাভাবিক, জানাযা সম্পন্ন

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) এর জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর বিকেল ৪টা ৪০মিনিটে তার মরদেহ আনা হয় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে। সেখানে তার প্রথম জানাযা শেষে দ্বিতীয় জানাযার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি গোপালখিলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। সেখানে রাত সাড়ে ৮টায় তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

রেজাউল করিমের জানাজা উপলক্ষে শ্রীবরদী প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জানাযার স্থান ও আশপাশে চার প্লাটুন বিজিবি ও সেনাসদস্যরা টহল দেয়।

সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন, যেন চোখের জল শুকিয়ে গেছে। বাড়ির ভেতর থেকে নারীদের উচ্চস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে এসে খোঁজ-খবর নিচ্ছিলেন।

রেজাউলের বাড়িতে সান্ত্বনা দিতে আসেন জেলা জামায়তের আমির হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, এই হত্যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে। তাই আমরা ভিডিও দেখে হত্যা মামলা দায়ের করব। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহণ করা হবে।

নিহত রেজাউল করিমের শ্বশুর হাফেজ মো. আবুবকর বলেন, আমি হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। উনার স্ত্রী ও দুই সন্তানকে এখন দেখবে কে? রেজাউলের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, সুষ্ঠু বিচার চাই। জড়িতদের ২৪ ঘণ্টা মধ্যে গ্রেপ্তার চাই।

জানা গেছে, শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেনো না ঘটে, সেজন্য অতিরিক্ত সেনাসদস্যদের রাস্তায় টহল জোরদার করতে দেখা গেছে। এদিকে, মূল সংঘর্ষস্থল ঝিনাইগাতী ও তার আশপাশের অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। তবে, ঝিনাইগাতী বাজার এলাকা শুনশান নীরবতা নেমে এসেছে। ঝিনাইগাতী বাজারে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০