স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২০ জন

টঙ্গীবাড়িতে আদালতে মামলা চলাকালীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়াও সম্পত্তি নিয়েআদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এতে প্রতিপক্ষ স্হানীয় প্রভাবশালীদের নিয়ে দখলের মরিয়া হয়ে উঠেছে।

জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং–টঙ্গীবাড়ি ইউনিয়নের আমতলি মৌজার আরএস– ৬০৭, ৬০৯, ৬১১, ৬১২, ৬১৩, ৬৪১ ও ৬১৭ নং দাগে মোট ১৫০.৫০ শতাংশের জমির মালিক মো. মফিজ উদ্দিন শেখ গংরা। তাদের প্রতিপক্ষ বিনু আক্তার ওমোকসেদা বেগম গংরা দলিল সম্পাদনের মাধ্যমে সম্পত্তি ভোগদখল করছে। এখন আরও সম্পত্তি দখলের পায়তারা করছে।আর জাল জালিয়াতির জন্য আদালতে ভুক্তভোগীদের করা দলিল বাতিলের মামলা চলমান রয়েছে।

আরও জানা গেছে, ১৯৯৩ সালে মফিজ উদ্দিন শেখ কাজের জন্য সৌদি আরবে যান। পরে প্রতিপক্ষরা স্হানীয়দেরযোগসাজোগে তাদের পৈতৃক সম্পত্তি দখল করেন দলিল সম্পাদনা করেন।

ভোক্তভূগী মো. মফিজ উদ্দিন শেখ (৬৮) বলেন, আমি প্রবাসে থাকাকালীন ওরা আমাদের পৈতৃক সম্পত্তি জাল দলিল করেনেন। পরে আমরা সালিশির মাধ্যমে জমি বুঝিয়া নেই। দলিল বাতিলের মামলা আদালতে চলমান রয়েছে। এখন স্হানীয়প্রভাবশালীদের যোগসাজশে দখল করতে পায়তারা করছে।

স্হানীয় ফারজানা আক্তার বলেন, এই জায়গা মফিজ উদ্দিন কাকাদের। এখন মোকশেদা ও বিনুরা মানুষ নিয়ে এসে দখলেরপায়তারা করছে। কয়দিন আগে মারামারি করছে।

আরেক স্হানীয় মজিদ উদ্দিনের চাচাতো ভাই আজিজুল শেখ বলেন, এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি, আমার চাচাতোভাইয়েরা মালিক। ওরা আমাকে মারছে। আমার পায়ে কোপ দিয়েছে এ জমি নিয়ে। ওরা রাতের আধারারে জমির খুঁটি গুলোউঠিয়ে ফেলছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিনু আক্তারের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, আমি সম্পত্তি কিনেছি। দখলেরপায়তারা করছি না। আপনার দলিল বাতিলের মামলা আদালতে চলমান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিও মামলাকরছি। কোন দখল করছি না।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা (ওসি) মহিদুল ইসলাম জানান, আমার এ বিষয় কোন তথ্য জানা নেই। কেউ অভিযোগ করলেব্যবস্হা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১০

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০