নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

ঢাকায় ‘ঝটিকা’ মিছিল করা যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ‘ঝটিকা’ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা, যায়, আজ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ‘ঝটিকা’ মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে হারুনুর রশিদ ও জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়। অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায় আজ ভোর ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ‘ঝটিকা’ মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনি, বিল্লাল ও করিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ঝটিকা’ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১০

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১১

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১২

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৩

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৪

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৫

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৬

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৭

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৮

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৯

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

২০