নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৯ জন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে খাস কালেকশনের নামে সরকারের লক্ষাধিক টাকার রাজস্ব ফাকি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে খাস কালেকশনের নামে সরকারের লক্ষাধিক টাকার রাজস্ব ফাকির অভিযোগ উঠেছে।

জানাগেছে, হাসাইল খেয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার বস্তা আলু উত্তোলন হয়৷ হাসাইল ঘাট দিয়ে আলু উত্তোলন করায় বস্তা প্রতি কৃষককে ঘাটে দিতে হয় ১০ টাকা। প্রতিদিন আনুমানিক ৫-৭ হাজার বস্তা আলু উত্তোলন হয় এই ঘাট দিয়ে। দৈনিক ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা কালেকশন হয় এই ঘাটে। আর এই টাকা স্থানীয় চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান এর লোকজন উত্তোলন করে থাকে। যেখানে প্রতিদিন ৫০-৭০ হাজার টাকা কালেকশন হয় অথচ সেখানে মাসে মাত্র ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হয়। যার ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (১৭মার্চ) সকাল ১০ টায় সরজমিনে গিয়ে দেখা গেছে, হাসাইল ঘাটে আনুমানিক ১০-১৫ হাজার বস্তা আলু নিয়ে ২০-৩০ আলু বোজাই করা ট্রলার ঘাটে নোঙর করে রেখেছে। নোঙর করে রাখা ট্রলার থেকে লেবার দিয়ে ট্রলিতে আলু গুলো তোলা হচ্ছে এবং বস্তা প্রতি ১২ টাকা করে নিচ্ছেন স্থানীয় পারভেজ শেখ নামে এক ব্যক্তি। তবে  বস্তা প্রতি ১২ টাকা নেওয়ার কথা অস্বীকার করে পারভেজ শেখ জানান, আমরা বস্তা প্রতি ১০ টাকা নিয়ে সেখান থেকে ৭ টাকা লেবার কে দেই আর ৩ টাকা আমরা নিচ্ছি। লেবার কে ৭ টাকা দেওয়ার বিষয়টি মিথ্যাচার বলে ওই ঘাটের শ্রমিক রবিউল জানান, আমরা প্রতি বস্তায় পাচ্ছি ৬ টাকা। ওই ঘাট থেকে টাকা কালেকশন করা পারভেজ শেখ আরো বলেন, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান এর থেকে ইজারা নিয়েই কালেকশন করছি৷

এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, মূলত আমরা খাস কালেকশন করছি। আমরা লোক দিয়ে ঘাট থেকে বস্তা প্রতি ১০ টাকা করে নিয়ে ৬ টাকা লেবারদের দেই আর আর ৪ টাকা খরচ বাবদ রাখি। প্রতি মাস খাস কালেকশন হিসেবে তহসিলদার কে ২০ হাজার টাকা দেই। হাসাইল বানারী ইউনিয়নের তহসিলদার আব্দুল কাদের জানান, বস্তা প্রতি কত টাকা নেওয়া হচ্ছে তা আমি জানিনা তবে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ইউনিয়ন পরিষদ থেকে  আমার কাছে জমা দেয়।  পরবর্তীতে আমি সেই টাকা রাজস্ব খাতে জমা করি।

তিনি আরো জানান, আমি চেয়ারম্যান কে ইজারা ডাকের মাধ্যমে ঘাট নেওয়ার কথা বলেছি কিন্তু তারা তা না করে খাস কালেকশন করছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী উপজেলার ইউনও জানান, এ রকম ঘটনা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০