নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

আয়নাঘরের ভেতরে খুবই বীভৎস দৃশ্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা

বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাকে নতুন করে বলতে হবে না। বর্ণনা দিতে গেলে বলতে হয়- আয়নাঘরের ভেতরে খুবই বীভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস।’
বুধবার রাজধানীর কচুক্ষেত, উত্তরা, আগারগাঁও এলাকায় বিগত সরকারের তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন তিনি। বিগত শেখ হাসিনার সরকার ভিন্ন মতের মানুষকে বিচার বহির্ভূত ভাবে এসব গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করতো। দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত যুগের (অন্ধকার যুগ) একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে।
তিনি বলেন, এটা কি আমাদেরই সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই। যতটাই শুনি, অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে তারাও আমাদের সঙ্গে এসেছে, তাদের মুখেই শুনলাম। বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে, হাতে এক্সপ্লোসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী-জঙ্গি বলে রাখা হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই রকম নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) সারা দেশজুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে। এখন শুনছি বিভিন্ন ভার্সনে (সংস্করণে) সারাদেশজুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কেউ বলছেন ৭০০, কেউ বলছেন ৮০০, সংখ্যাও নিরুপণ করা যায়নি, কতটা আছে। এরমধ্যে কতগুলো জানা আছে, কতগুলো অজানা।’

তিনি বলেন, মানুষকে সামান্যতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ টিকবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার ওপর জোর দেন।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায়বিচার যেন পায়, সেটা এখন প্রাধান্য।
আরেক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০