নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৬ জন

সিরাজদিখানে নিখোঁজের সন্ধানে মানববন্ধন, থানায় হামলা

সিরাজদিখানে নিখোঁজের সন্ধানে মানববন্ধন, থানায় হামলা
সিরাজদিখানে নিখোঁজের সন্ধানে মানববন্ধন, থানায় হামলা

মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবীতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে  থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার ১২ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় থানার দরজা ও  জানালা, আসবাবপত্র ও ৫ টি গাড়ী ভাংচুর করে।
স্থানীয়রা জানান সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় ৫ টি গাড়ী, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে।
এ বিষয়ে (সিরাজদিখান-টংগীবাড়ি) সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ী ও আসবাবপত্র ভাংচুর করা হয়। মানববন্ধনকারীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে।
প্রসঙ্গতঃ জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারী থেকে নিখোঁজ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০