স্টাফ রিপোর্টার
২ মে ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৮ জন

লাশ পড়ে ছিলো সড়কে, সাথে একনলা শটগান, গুলি

মুন্সীগঞ্জের সদর থানার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটির তালগাছতলা রাস্তার উপর থেকে একজনের লাশ উদ্ধারকরেছে পুলিশ। এ সময় লাশের সাথে একটি একনলা শটগান ও দুইটি কার্তুজও জব্দ করে পুলিশ।

নিহতের নাম সানা মাঝি (৪২)। সে ওই গ্রামেরই মৃত মোহাম্মদ মাঝির ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

শুক্রবার সকাল ১০ টায় এক প্রেস রিলিজে সদর থানা পুলিশ এ খবর নিশ্চিত করে।

প্রেস রিলিজ থেকে জানা যায়, অস্ত্রসহ একজন ডাকাত আটক করেছে স্থানীয়রা এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে পুলিশদেখতে পায় নিহতের রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে রয়েছে এবং তার শরীরের সাথে একটি একনালা শটগান ও দুইটি কার্তুজআছে। মসজিদের মাইকে ঘোষনা দিয়ে স্থানীয়রা লোকজন জড়ো করে ভিকটিমকে গণপিটুনী দিয়ে মেরে মধ্য মাকহাটিতালগাছতলা রাস্তার উপর রাখে এবং তার শরীরের সাথেই একনালা একটি শটগান ও দুই রাউন্ড কার্তুজ ছিল। মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীনআছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে বলেমনেহয় না। ভিকটিম সানা মাঝিরা ৮ ভাই। তারা সকলেই আওয়ামী লীগ নেতা ও মুন্সীগঞ্জ–৩ এর সাবেক সংসদ সদস্য মৃণালকান্তি দাসের পক্ষে রাজনীতি করতো। ভিকটিমের ভাই হাবু মাঝি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যে, পূর্ব শত্রুতারজেরে তাকে হত্যা করা হয়েছে।  ৫ আগস্টের পর থেকে ভিকটিম তার পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে  বজ্রযোগিনীইউনিয়নের ড্যাগ্রাপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন। গতকাল বিকাল ৩ টায় ভিকটিম সানা মাঝিকে ভিকটিমের পূর্ব পরিচিতজনৈক স্বাধীন নামের একটি ছেলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত সে নিখোঁজ ছিলো।“

ওসি আরও জানান, “মধ্য মাকোহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সাথে সানা মাঝির পরিবারের দীর্ঘদিনের শত্রুতাছিল। বাবু মাঝির ভাই শিপন মাঝির হত্যা মামলায় সানা মাঝির ৮ ভাই আসামি ছিল। কিন্তু, পরে তারা সকলেই মামলাখালাস পেয়েছিল।“

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০