স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৭ জন

গজারিয়ায় অবৈধ বালুমহালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান; অস্ত্র-গুলি উদ্ধার

অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। অভিযানে দেশীয় তৈরি পিস্তল,গুলি, ছুরি–সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে বুধবার (২১ মে) দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলেধরা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনজানানো হয় অভিযানে ৮জন ব্যক্তিসহ বালু বহনকারী ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটিড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তেরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬টাকা উদ্ধার করাহয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল আলম বলেন,’ অবৈধ বালুমহাল গজারিয়ার জন্য বড়একটি সমস্যা। আমি এই উপজেলায় আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি অবৈধ বালুমহাল বন্ধ করতে। তার ধারাবাহিকতায়এই অভিযান। আগামী দিনগুলোতে আমাদের অভিযান আরো জোরদার করা হবে। অভিযানে আটক বাল্কহেড ও বাল্কহেডশ্রমিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। আটক ড্রেজার, অস্ত্র এবং ছুরি উদ্ধার হওয়ার ঘটনায় নিয়মিতমামলা হবে‘।

অভিযানের নেতৃত্বে দেওয়া গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ বলেন, ‘গজারিয়া উপজেলারমেঘনা নদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতির সহ নানা অপরাধের তথ্য পাচ্ছিলাম আমরা।একটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিল। এসব অপরাধের জন্য মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দশটারদিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালাই আমরা। অভিযানে ৮ জন ব্যক্তিসহ ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজারআটক করা হয়। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫হাজার ৮৬৬টাকা উদ্ধার করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন বাল্কহেড ও ড্রেজার থেকে নদীতেঝাঁপ দিয়ে পালিয়ে যায়‘।

বিষয়টি সম্পর্কে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট বি.এম. তানজিমুল ইসলাম বলেন,’ মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর পর্যন্তআমাদের অভিযান চলমান ছিল। কয়েকজন সন্ত্রাসী আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অবৈধ বালুউত্তোলনকারীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো‘।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০