স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২১ জন

মুন্সিগঞ্জের রামপালে ৫ শতা‌দিক মানু‌ষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের চৌগাড়ার পাড় আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমী স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন ও বন্ধন যুব কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে। রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় “ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ওক্যাম্পেইন” দিনব্যাপী চলে এই ক্যাম্পেইন।

কর্মসূচিটি বন্ধন যুব কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়, যেখানে শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে রেনেসা ডায়াগনস্টিক সেন্টার, যারা তাদের ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জামসরবরাহ করে এ সেবাকে বাস্তবায়নে সহায়তা করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চান।

বন্ধন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বলেন,  জানান, মানবসেবা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমাদের সমাজে এখনোঅনেক মানুষ আছেন, যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না। এমন একটি ছোট্ট উদ্যোগ হয়তো তাদের জীবনের গুরুত্বপূর্ণসময়ে বড় ভূমিকা রাখতে পারে। এই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রুবেল মাদবর বলেন, এসো স্বপ্ন গ‌ড়ি স্বপ্ন পূরণ ক‌রি এই স্লোগা‌নকেসাম‌নে রে‌খে আমরা বিশ্বাস করি  মানবতার টানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে — এই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি কাজআমরা চাই প্রতিটি মানুষ সচেতন হোক, সুস্থ থাকুক এবং একজন আরেকজনের জন্য এগিয়ে আসুক।

রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি জানান,

শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই আয়োজনে যুক্ত হতে পেরে আমরাগর্বিত। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পড়ে এই আয়োজনকে ঘিরে। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এরকম সামাজিক উদ্যোগ তাদের স্বাস্থ্যসচেতন করে তোলে এবং জরুরি প্রয়োজনে ব্লাড গ্রুপজানা অনেক উপকারে আসে।

ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি, আমার বিক্রমপুর, চ্যানেল ২১ নিউজ , মুন্সীগ‌ঞ্জে সময়, বিক্রমপুর টাইমস, নিউজ ৭১ সহ মুন্সিগঞ্জের গণমাধ্যম।

এসময় উপ‌স্থিত ছি‌লেন  স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভপ‌তি মোঃ রু‌বেল মাদবর, সহ সভাপ‌তি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহ‌ম্মেদ দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মিমইসলাম, প্রচার সম্পাদক লাবনী ইসলাম , কার্যকা‌রি সদস‌্য মোঃ ইব্রা‌হিম, সদস্য মো: হামিম বেপারি, বন্ধন যুব কল্যাণসংঘের সাধারণ সম্পাদক মো: মিন্টু শেখ, সহ–সভাপতি স্বপন শেখ, কার্যকরী সদস‌্য ফাহিদ শেখ, তানজিল, আনাস, সুমন, কাজল, রতন দেওয়ানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১০

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০