স্টাফ রিপোর্টার
২০ মার্চ ২০২৫, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৩ জন

ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন কোথাও মুজিববাদের স্থান হবে না। ৫ আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিদায় করেছে।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারের আগে তো সেই প্রশ্নটিই আসে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আহ্বান রাখবো যে, এ বিষয়েও যেন আমরা রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।
নাহিদ ইসলাম বলেন, এখনও ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা সমাজের নানা জায়গায় রয়ে গেছে। ফ্যাসিবাদী এই  ব্যবস্থা বদলাতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে কমিটমেন্ট প্রয়োজন। আমরা মনে করি যে এখন যে পরিবেশ রয়েছে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে হবে।
আমাদের প্রত্যাশা সামনে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ হবে। সেজন্য জাতীয় ঐক্য ধরে রেখে এগোতে হবে।
নাহিদ আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরাই এ দল পরিচালনা করছে। আমরা মনে করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের স্পিরিটটা আমরা ধারণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০