স্টাফ রিপোর্টার
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৬ জন

নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে শ্রীনগরে মানববন্ধন

নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে শ্রীনগরে মানববন্ধন
শ্রীনগরে মানববন্ধন

১৭ দিন ধরে নিখোঁজ শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গা প্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখের (১৬) সন্ধানে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের শিংপাড়া বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, রোমান শেখ সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের পুত্র। অভাবের কারণে সে মাঝে মধ্যে তার বাবার অটোরিক্সা নিয়ে বের হতো।

গত ২১ জানুয়ারী বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে পার্শ্ববর্তী নন্দনকোনা এলাকা থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় রোমানের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এর সাথে সম্পৃক্ত এপ্রিল, সিয়াম ও মানিক নামে তিনজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সায়েদ ফকিরের বাড়ি থেকে অটোরিক্সাটি উদ্ধার করে। উদ্ধার করা হয় রোমানের ব্যবহৃত মোবাইল ফোনটিও।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রশ্ন করেন আসামী গ্রেফতার, অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করা হলেও রোমানের সন্ধান কেন মিলছে না। দ্রæত এবং জোরালো পদক্ষেপ গ্রহন করে রোমানকে উদ্ধারের দাবী জানান তারা। বক্তব্য রাখেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন মিয়া কাজী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঞ্জু মিয়া ও লাভলুসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১০

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০