নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৬ জন

নাম-পদবী বহাল, শুধু ছাত্রলীগের স্থানে ছাত্রদল

নাম সাকিব আল হাসান রাফি। ছিলেন ছাত্রলীগ কলেজ শাখার প্রচার সম্পাদক। ওই একই কলেজে একই পদে এবার আছেন ছাত্রদলের কমিটিতে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে এই চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ই মে রাতে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১০ সদস্যের ওই কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হককে সাধারণ সম্পাদক করা হয়। এরপর নয় নম্বরে প্রচার সম্পাদক হিসাবে সাকিব আল হাসান রাফির নাম রয়েছে। যিনি ওই কলেজেরই ছাত্রলীগ শাখা কমিটির প্রচার সম্পাদক ছিলেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

অভিযোগ রয়েছে, কমিটির সভাপতি মো. রবিউল ইসলামও ওই কলেজের ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিলেন এবং তার ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রয়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব ফেসবুকে লেখেন, মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে শুধু নামটা বদলেছে।

বুধবার শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত ছাত্রদল কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপু অভিযোগ করে বলেন- কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, একটি পক্ষ এই কমিটি নিয়ে চক্রান্ত করছে।

এ সময় কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তারা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সভাপতি রবিউল ইসলাম উপস্থিত থেকে বলেন, যে ছবিটি ফেইসবুকে ভেসে বেড়াচ্ছে সেই ছবিটি আমাকে দিয়ে জোর করে তোলা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।

জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন, আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। কেউ কেউ বলছে এই রাফি সেই রাফি না। তবে পুরো বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০