অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৪ জন

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন: মির্জা আব্বাস

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে চলবে এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলবে না।

তিনি বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি ঘুম থেকে উঠেই প্রথমে আমার নাম নেন। অতীতে আমি এর চেয়েও অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা কেউই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।

মির্জা আব্বাস বলেন, এখন সারাদিন শুধু আমার নামেই বিষোদগার চলছে। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। ওরা বুঝিনি—আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করে এসেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে—আমার সন্তানের মতো।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। পরে তিনি পুরানা পল্টনের বধির স্কুলে মূক ও বধিরদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি চামেলীবাগ গ্রিন পিচ অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেবেন।

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, ১২ ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে পরবর্তীতে কী হবে, জানি না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। বাস্তবতা অনুধাবন করতে হবে। নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০