অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

একটি দলকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০০৮ সালের মতো আবারও একটি দলকে ক্ষমতায় আনতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনি কারসাজি করার চেষ্টা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের প্রয়োজন ছিল আমূল সংস্কার। আমরা ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছিলাম—এই বিপ্লব শুধু হাসিনা খেদানোর বিপ্লব নয়। এটি ফ্যাসিবাদের তৈরি করা সিস্টেম পরিবর্তনের বিপ্লব। গণ-অভ্যুত্থানের আগে তারা সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিল। কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের কথা রাখছে না। তারা নির্বাচিত হলে এই কথাগুলো রাখবে না। শেখ হাসিনাও ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিল। দেশের মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়ানোর সুযোগ হয়নি। আমাদের জন্য এখন শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচিত হলে এসব খাতে আমূল পরিবর্তন আনব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আজকে যারা অভিজ্ঞতার কথা বলছেন, গত ১৬ বছর আপনাদের অভিজ্ঞতার ব্যর্থতার জন্যই আমরা ফ্যাসিবাদের কাছে শোষিত হয়েছি। আপনারা এখন অবসরে যান। আমাদের দেশ গঠনের সুযোগ দিন। আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বলব, ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে ১১ দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আধিপত্যবাদ এখনো শেষ হয়ে যায়নি। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আধিপত্যবাদমুক্ত করতে হবে।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে স্থানীয় মানুষের চাকরির ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ১৭ বছরে যে জুলুম করেছে, একটি দল গত ১৭ মাসে সেই পরিমাণ নির্যাতন করেছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি পলাশের মানুষ তাদের বিরুদ্ধে রায় দেবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি দলের চেয়ারম্যান বিভিন্ন কার্ডের কথা বলছেন। কিন্তু তিনি নিজেই পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না। কোনটি ফ্যামিলি কার্ড আর কোনটি কৃষক কার্ড, তা তিনি নিজেই চেনেন না। সরকার একটি কার্ডের মধ্যেই সব নাগরিক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ চাই। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গুরুত্বপূর্ণ গণভোট হবে। এবারের গণভোট হবে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার। যদি চাঁদাবাজ ও দখলমুক্ত দেশ চান, তবে গণভোটে “হ্যাঁ” ভোট দিন। একটি দলের নেতাকর্মীরা নারীদের নির্যাতনের প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন। মা-বোনদের নিরাপত্তা চাইলে গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনে জোটের প্রার্থী সরোয়ার তুষার বলেন, ‘নরসিংদীর পলাশে একটি দল আগের চেয়ে চাঁদাবাজি বাড়িয়ে দিয়েছে। টোল প্লাজা ও শিল্প এলাকায় বড় একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি শুরু করেছে। আমরা বিজয়ী হলে সব চাঁদাবাজিমুক্ত এলাকা গড়ে তুলব। পলাশ ও ঘোড়াশালে ভোট ছিনতাইয়ের চেষ্টা করলে নরসিংদীতে আবারও জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তোলা হবে। চাঁদাবাজি বন্ধ না করলে ১২ তারিখের পর আপনাদের স্থান হবে গারদে।’

নির্বাচনি সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০