স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪১ জন

একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ঘোষণা: দক্ষিণ পাইকসায় টান টান উত্তেজনা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামে বটতলা খেলার মাঠে একই দিনে পৃথক দুটি অনুষ্ঠানেরঘোষণাকে ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একই স্থানে তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে নিয়ে স্থানীয়দের মধ্যেতৈরি হয়েছে বিভক্তি ও উদ্বেগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়া পোস্টার অনুযায়ী, সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারেআয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমরা।

অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন খ্যাতনামা শিল্পীরা, যেমন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, খুরশীদ আলম, কেয়া বাঙালি, রুপা ও পুতুল।

মাহফিল আয়োজকদের একজন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি জানান, “আমার বাবা পূর্ব ঘোষণা অনুযায়ী মাহফিলে অংশ নেবেন বলেকথা দিয়েছেন।”

অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মামুন আহমেদ মৃধা বলেন, “আমরা ১০ এপ্রিল পুলিশের অনুমতি নিয়েছি। কিন্তু হঠাৎকরে ওয়াজ মাহফিলের ঘোষণা আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছি। আয়োজকদের পরিচয়ও স্পষ্ট নয়।”

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, “ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কে বা কারা পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন, বিষয়টি নিয়ে সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের অনড় অবস্থানে উত্তেজনা আরওবাড়ছে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১০

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০