স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৫ জন

রেমিট্যান্সে নতুন রেকর্ড: ২৪ দিনে প্রবাসী আয় ২৭৫ কোটি ডলার

সাত দিন বাকি থাকতেই একক মাসের প্রবাসী আয় বা রেমিট্যান্সের আগের রেকর্ড অতিক্রম করেছে। চলতি মাসের ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২৭৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর আগে এক মাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবার ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অন্যদিকে ডলারের দর এখন ১২২ টাকায় স্থিতিশীল হয়ে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন সমপরিমাণ এলেও চলতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে। ফলে মাসের হিসাবে অনেক বড় ব্যবধানে রেকর্ড হতে যাচ্ছে। গত বছর মার্চের ২৪ দিনে এসেছিল ১৫৫ কোটি ডলার। আর পুরো মাসে এসেছিল ২০০ কোটি ডলারের কম।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অর্থ পাচার প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আবার ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠিয়ে প্রণোদনাসহ এখন যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, তা খোলাবাজারের চেয়েও বেশি। সাধারণভাবে হুন্ডি চাহিদা কমলে এমন হয়। অন্যদিকে রপ্তানি আয়ও বাড়ছে। ফলে ডলার বাজারে স্বস্তি ফিরেছে। রিজার্ভও স্থিতিশীল হয়ে এসেছে।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৬২ কোটি ডলার। এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৪৬১ কোটি ডলার, যা ২৭ দশমিক ৭০ শতাংশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রেমিট্যান্স বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই ছাড়া সব মাসেই বেড়েছে। এর আগে করোনাভাইরাসের প্রভাবের কারণে সারাবিশ্বে লকডাউনের মধ্যে একবার এভাবে রেমিট্যান্স বাড়ছিল। ওই সময় হুন্ডি ছিল না বললেই চলে। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল ৩৬ শতাংশের বেশি।

গতকাল মঙ্গলবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে গত ৯ মার্চ ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নামে। পরিশোধের আগে রিজার্ভ উঠেছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে। সরকার পতনের আগে প্রতি মাসে গড়ে ৯০০ মিলিয়ন রিজার্ভ কমছিল। ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল ৪৮ বিলিয়ন ডলারে। গত জুলাই শেষে তা কমে ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে নামে। এর বড় কারণ ছিল, আমদানি দায় পরিশোধের জন্য রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ধারাবাহিকভাবে ডলার বিক্রি। এখন বাংলাদেশ ব্যাংক কোনো ডলার বিক্রি করছে না। বরং আগের ৩৩০ কোটি ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে।

বেসরকারি একটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থ পাচার প্রতিরোধে বর্তমান সরকার বেশ সক্রিয়। পাচার হওয়া অর্থ ফেরাতে ১১টি যৌথ বিশেষ টিম কাজ করছে। শেখ হাসিনা পরিবার এবং ১০টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার, অনিয়ম ও জালিয়াতির তথ্য উদ্ঘাটনে এসব টিম বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। রেমিট্যান্স চাঙ্গা হওয়ার পেছনে এসব উদ্যোগের ভূমিকা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে অটো গ্যারেজে ডাকাতি মালিককে হত্যা;১৫ লক্ষ টাকার মালামাল লুট

১

শ্রীনগর থানার নবাগত ওসি মোঃ আতাউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

শ্রীনগরে নাশকতা ঠেকাতে পুলিশও বিএনপি টহল জনজীবন স্বাভাবিক রয়েছে

৩

মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘বিকাশ গ্রুপের’ প্রধান বিকাশ গ্রেপ্তার

৪

শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ডিম ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার

৫

শ্রীনগরে শিশু ধ/র্ষ/ণের অভিযোগ ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

৭

শ্রীনগর ও সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি

৮

শ্রীনগরে কেয়ার এইড ডায়াগণষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে উদ্বোধন

৯

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

১০

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

১১

শ্রীনগরের বাঘড়ার সন্ত্রাসী ১১ মামলার আসামী গ্রেফতার।

১২

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

১৩

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

১৪

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

১৫

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

১৬

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

১৭

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

১৮

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

১৯

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

২০