স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আরসিসি রাস্তা দখল করে পিলার স্থাপন ও পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথ সংকুচিত হয়ে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় মোঃ মনিরুল ইসলাম নামক এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রায় ১৭০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের রাস্তাটির প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ অংশে আরসিসি ঢালাই করা হয়।

দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে স্থানীয় বাসিন্দাসহ সাধারণ মানুষ চলাচল করছেন।অভিযোগে বলা হয়,গত ২৮ অক্টোবর পূর্ব মুন্সীয়া গ্রামের মোঃ মোহন শেখ ও তার ভাই এলিন শেখ ওই রাস্তার আরসিসি ঢালাইয়ের একটি অংশ ভেঙে পাকা দেয়াল নির্মাণের উদ্দেশ্যে পিলার স্থাপন করেন।

তবে মোহন শেখ রাস্তার ওই জায়গাটি নিজের জমি বলে দাবি করছেন। এতে জনসাধারণের চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন শেখ বলেন, ২০২০-২১ অর্থবছরে রাস্তার বাকি অংশে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোহন শেখ বলেন,আমি আমার জায়গায় পিলার করেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, গত মঙ্গলবার (৩ নভেম্বর) মোহন শেখকে পরিষদে ডেকে বিষয়টি জানিয়েছি। রাস্তাটি জেলা পরিষদের ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে নির্মিত হয়েছে। সেই হিসাবে এটি সরকারি রাস্তা। রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

পিলার গুলো রাস্তা থেকে সরিয়ে ফেলতে তাকে নির্দেশ দিয়েছি এবং জনগণের চলাচলের রাস্তাটি যাতে উন্মুক্ত থাকে সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছি।

তবে ৭ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পিলার ও ক্ষতিগ্রস্ত অংশ আগের অবস্থায় রয়েছে। পিলার অপসারণ কিংবা রাস্তা মেরামতের কোনো কাজ করা হয়নি।

অভিযোগকারী মনিরুল ইসলাম বলেন, সরকারি অর্থে নির্মিত জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করতে হবে। রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনের মাধ্যমে সরেজমিন তদন্ত করে রাস্তার সীমানা নির্ধারণ, আরসিসি রাস্তা ভাঙার অভিযোগের সত্যতা যাচাই এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, সরকারি রাস্তা কীভাবে দখল করে ভেঙে ফেলা সম্ভব? বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদকেও বিষয়টি অবহিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

১

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

২

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

৩

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

৪

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

৫

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

৬

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

৭

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৯

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

১০

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১১

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১৩

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

১৪

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১৬

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১৭

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৯

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

২০