
দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকার্মী বৃন্দ।
আলোচনা সভায় শেষে উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দুপুর দুইটার দিকে উপজেলা প্রশানস ও যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে শ্রীনগর উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়।
এদিন উপজেলার বিভিন্ন সেবামূলক যুব সংগঠনের পক্ষ থেকেও দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করতে দেখা যায়।
মন্তব্য করুন