সাত দফা দাবিতে ১১ দলের লংমার্চ কর্মসূচি আজ শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু উত্তর প্রান্তে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে আমির ড.সফিকুর রহমান।
পরেপদ্মা সেতু পারি দিয়ে খুলনা, যশোর ও ঝিনাইদহের দিকে রওনা দেন লং মার্চ। মুন্সীগঞ্জ থেকে লং মার্চে যুক্ত হন মুন্সীগঞ্জ জেলার জামায়াতে ইসলামসহ ১১ দলের নেতাকর্মীরা। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে লং মার্চে যুক্ত হন নেতাকর্মীরা।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচির যাত্রা শুরু হবে। ঢাকা থেকে শুরু হয়ে লংমার্চ প্রথমে যাবে খুলনায়, পরে সেখান থেকে যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া গিয়ে শেষ হবে।
মন্তব্য করুন