শ্রীনগর উপজেলার বাড়িখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজার এলাকায় সরকারি একটি দীঘির কিছু অংশ দখলের চেষ্টা করছে একটি ভূমিদস্য চক্র। এ ঘটনায় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে ভূমিদস্য চক্রটির সাথে তাূের ঝগড়া বিবাদ হয়। এ ব্যাপারে স্থানীয় রেজিয়া বেগম অবৈধ ওই দখলদারদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। স্থানীয়রা জানায়,বালাসুর নতুন বাজার এলাকায় জমিদার যদুনাথ রায়ের বাড়ির পাশে অবস্থিত বিশাল একটি সরকারি দীঘির পানি স্থানীয় বাসিন্দারা ব্যবহার করে আসছিল। সম্প্রতি দীঘির সরকারি জায়গায় বসবাসরত নুরুজ্জামান বেপারী, সুমন বেপারী, রসুল বেপারী, হযরত ব্যাপারী, সালাম বেপারীসহ একটি ভূমিদস্য চক্র ওই দিঘীর কিছু অংশ বালু দিয়ে ভরাট করার চেষ্টা করে ও দিঘির আশেপাশের লোকজনকে দিঘির পানি ব্যবহারের জন্য নিষেধ করে। এতে স্থানীয় লোকজনের সাথে গত ৩ মার্চ বুধবার বিকেলে ভূমিদস্যু এই চক্রের লোকজনের সাথে ঝগড়া হয়। এ সময় বহিরাগত কিছু সন্ত্রাসী এসে এলাকাবাসীদের খুন জখম করা হুমকি দেয়। এ ঘটনায় দিঘীরপাড়ের বাসিন্দা রেজিয়া বেগম বাদী হয়ে ওই ভূমিদস্য চক্রটির বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দয়ের করেন। ভুক্তভোগী রেজিয়া বেগম বলেন আমি সহ দীঘির পারে অনেক লোক দীর্ঘদিন ধরে এই দীঘির পানি ব্যবহার করে আসছি। বেশ কিছুদিন ধরে ভূমিদস্যু এ চক্রটি মাটি ভরাট করে দিঘী কিছু অংশ দখল করে। দিঘির পানি ব্যবহারের জন্য এলাকাবাসীকে নিষেধ করে। দিঘির পারে গেলে আমাদেরকে হত্যার হুমকি দেয়। শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থানো হবে।
মন্তব্য করুন