শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

শ্রীনগরে ঘর থেকে গলায় তার পেচানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

শ্রীনগরে গলায় তার প্যাঁচানো অবস্থায় নিজের বসত ঘর থেকে থেকে  ইমরান মোড়ল (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়ল বাড়িতে নিজ ঘর থেকে ইমরানের মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ইমরান মধ্য বাঘড়ার মানিক মোড়লের ছেলে। পরিবারের দাবী ইমরানকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা প্রবাসী। মা ঢাকা বেড়াতে যায়। ইমরানের অন্তসত্ত্বা স্ত্রীও তার বাবার বাড়িতে গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইমরানের সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী আয়শা আক্তারের। শুক্রবার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল ইমরানের। সকালে ইমরানকে বেশ কয়েকবার ফোন করে ফোন বন্ধ পায় আয়শা। পরে বিয়য়টি আয়শা তার শ্বাশুরিকে জানান। শুক্রবার সন্ধ্যার দি বাড়িতে এসে মা-চাচারা পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ইমরানের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ছিলো। স্থানীয়রা জানান, ইমরান
গত ২০২৫ সালে সৌদি থেকে দেশে আসে। উপজেলার বালাশুর বাজার এলাকায় একটি বিকাশ-নগদের দোকান খুলে ব্যবসা শুরু করে। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার আয়শা আক্তারকে বিয়ে করে ইমরান। আয়শা আক্তার ৭ মাসের অন্তসত্ত্বা। ধারনা করা হচ্ছে ইমরানকে পরিকল্পীতভাবে হত্যার পর বিকাশ/নগদ একাউন্টের মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার সাব-
ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, গলায় তার পেঁচানো অবস্থা লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০