শ্রীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণসংযোগ ও পথসভা করেছেন। ধানের শীষ বিজয়ের লক্ষে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো: আব্দুল্লাহ গণসংযোগ ও পথসভা করেন। শনিবার বেলা ১১ টা থেকে উপজেলা আটপাড়া ইউনিয়ন বাড়ৈগাও বাজার,তন্তর ইউনিয়ন পাড়াগাও বাজার,রুসদী এলাকায় এ গণসংযোগ ও পথসভা করেন। জনসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন শেখ মো: আব্দুল্লাহ। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক,সন্ত্রাস,
চাঁদাবাজ মুক্ত সহ বেকারদের কর্মসংস্থান করা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
মন্তব্য করুন