অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৭

উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে আজ বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গণসংযোগ যাওয়ার পথে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের হামলায় এনসিপির নেতা কর্মীসহ ৭ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানাযায় , বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাজী বাড়ীর দরজায় বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গনসংযোগে যায় । এ সময় হঠাৎ দেশীয় অস্ত্রসহ স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯) ,অপূর্ব ১৯) , সাইফ ১৮) নজরুল ইসলাম সাগর এবং জাতীয় নাগরিক পার্টি (NCP) জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ হাবিব উল্লাহসহ ৭ জন আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনসিপির কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকা নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, ‌‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০