অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

ছাত্রদলের ছুরিকাঘাতে নারী নিহত: বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের

গাজীপুরে ছাত্রদল নেতার হাতে নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদও জানাবে সংগঠনটি।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ​গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহতের রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র স্বত্বাধিকারী ছিলেন। ​গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় (২২) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রানী নিজের পোশাক ব্যবসার পাশাপাশি এলাকায় অর্থ লেনদেন (সুদ) করতেন। একই এলাকার মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে রানীর ওপর আক্রমণ করেন। এসময় মাকে রক্ষা করতে হৃদয় এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

অভিযুক্ত আশিক স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন নিশ্চিত করেছেন যে, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০