অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ-নগদ-রকেটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় বিকাশ, নগদ ও রকেটসহ এমএফএস সেবায় একজন গ্রাহক অন্য গ্রাহককে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না।

এছাড়া দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করে মোট ১০ হাজার টাকা পাঠানো যাবে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে।

বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে একে অপরকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারেন। দিনে সর্বোচ্চ ৫০টি এবং মাসে ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে। প্রস্তাবিত নতুন সীমায় এই পরিমাণ ও লেনদেনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সূত্র বলছে, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রস্তাব দিয়েছে।

মূলত, নির্বাচনে আর্থিক লেনদেনের মধ্যমে যাতে ভোটারদেরকে প্রভাবিত করা না যায় তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এ পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকার পরিমাণ কমবেশি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করা হবে। এ জন্য কাজ চলছে। চলতি সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

এ ছাড়া নগদ টাকা জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কোনো হিসাবে এক দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিএফআইইউতে নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) দাখিল করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ভিত্তিতে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সিটিআরে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যত্যয় হলে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত

নির্বাচন না হওয়ার কোনো ধরনের সুযোগ নেই

শ্রীনগরে বিএনপির প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী সভা

শ্রীনগরে নির্মাণাধীন মার্কেট দখল চেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত ১, আহত ৮

গণতন্ত্রের মহাপরীক্ষা, বাংলাদেশ ব্যালট বিপ্লবের অপেক্ষায় ১৮ কোটি মানুষ

শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ ও পথসভা

ভোটের আগে চাঙা প্রবাসী আয়

মা-বোনদের ইজ্জতে আঘাত দিলে কোনো ছাড় নয়: জামায়াত আমির

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী সভা

ভোট ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১০

ছাত্রদলের ছুরিকাঘাতে নারী নিহত: বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের

১১

এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ-নগদ-রকেটে

১২

মুন্সীগঞ্জ ১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ

১৩

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

১৪

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

১৫

জুলাইকে সম্মান করে না, আবার মাস্টারমাইন্ড বলে দাবি করে: ডা. শফিকুর রহমান

১৬

মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা

১৭

যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তারা গুপ্ত : তারেক রহমান

১৮

প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম

১৯

প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য স্থান চূড়ান্ত

২০