জিদান আহমেদ
১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮০ জন

মুন্সীগঞ্জ ১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন আলহাজ্ব মমিন আলি। শনিবার সকাল ১১টা থেকে তিনি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। পরে শ্রীনগর উপজেলার ভাটিমভোগ বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

আলহাজ্ব মমিন আলি মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। তিনি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পথসভায় বক্তব্যে তিনি বলেন, “মুন্সীগঞ্জ-১ আসন থেকে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সহযোগিতায় শ্রীনগর ও সিরাজদিখানকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এলাকায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করব। পাশাপাশি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্কুল ও কলেজ স্থাপন করা হবে।”

শনিবার সকালে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০