অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯ জন

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ৫

বাগেরহাট-১ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চলা মানববন্ধনে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিতলমারী উপজেলা সদরের থানা রোডে এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে বুধবার দিবাগত রাতে বাগেরহাট- ২ আসনের সদর উপজেলার দড়াটানা ব্রীজের কাছে দুর্র্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী এই আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিসের সকল আসবাবপত্র।

বিএনপির বহিস্কৃত উপজেলা সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস নিজেকে ধানের শীষের প্রার্থীর সর্মথক দাবি করে বলেন, আমি দলের কোন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লোক না। বিএনপির প্রার্থী কপিল মন্ডলের অতি উৎসাহি সমর্থকরা তার বহিস্কারাদেশ প্রত্যাহারের মানববন্ধনে অংশ নেয়া শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও এক নারীকে পিটিয়ে আহত করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার জন্য চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দল থেকে বহিস্কার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০