অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

বিএনপি থেকে বহিষ্কারের খবরে শ্রীনগর ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
​এর আগে গত ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
​বহিষ্কারের বিষয়ে সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, শ্রীনগর বাজারে মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের একাংশের মতে, বহিষ্কারের খবরটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, তাজুল ইসলাম একাধারে তিনি শ্রীনগর উপজেলা,  শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব,  জেলা যুবদলের সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য, পরবর্তীতে শ্রীনগর উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ জেলা বিএনপির আহবায়ক সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০