নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬ জন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি দল: তারেক রহমান

বিএনপির বিরুদ্ধে একটি দল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অনেক দল আছে নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জনগণের ইচ্ছায় এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গেলো ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘যে স্বৈরাচার পালিয়ে গেছে বিএনপির বিরুদ্ধে এ মুহূর্তে একটি রাজনৈতিক দল তাদেরই ভাষা ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘ময়মনসিংহের কৃষিতে অনেক সমস্যা রয়েছে, ময়মনসিংহে মাছের পোনা রপ্তানি করে কর্ম সংস্থান করতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সার, বীজ ও কৃষি সহযোগিতা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই নেত্রকোণা শেরপরসহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে। আমরা এ মাদক সমস্যা সমাধান করতে চাই, কর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে তৈরি করতে হবে। ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।’
চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমারা এলাকার চিকিৎসা সমস্যা সমাধানে জেলা হাসপাতালকে বড় করতে চাই। হেলথকেয়ার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’
তিনি বলেন, ‘জলাধার খাল বিল উদ্ধারের মাধ্যমে আমরা আবার খাল খনন করবো। মসজিদ মাদ্রাসার ঈমাম খতিব সাহেবদের সরকারের পক্ষ থেকে সম্মানী দিতে চাই, যাতে করে ভালো জীবনযাপন করতে পারেন।’
নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ হোক আর চব্বিশের আন্দোলন হোক, রাজপথে পাশাপাশি সবাই আন্দোলন করেছে। তাই ১২ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’
পরে ময়মনসিংহ বিভাগের ২৪ জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০