নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

শ্রীনগরে পৃথক স্থানে ছুরিকাঘাতে শিক্ষক সহ দুই জন আহত

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পৃথক দুটি স্থানে বখাটে ও কিশোর গ্যাং এর সুরিকাঘাতে শিক্ষকসহ দুইজন আহত হয়েছেন। গত শনিবার রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দা গ্রামে ও রবিবার বেলা ১১ঃ০০ টায় শ্রীনগর সরকারি সুফিয়া এ হইখান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ সুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক আনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী  ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকার বখাটে সবুজ, সুজনসহ কয়েক যুবক তাদের পথরোধ করে ও  শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে অশোভন আচরণ করে। এ ঘটনায় সে প্রতিবাদ করলে বখাটে সবুজ শিক্ষক আনোয়ার হোসেনের পিঠে সুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় জনগণ  এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ শিক্ষক আনোয়ার হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর সদর বাজার সংলগ্ন সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তায় কিশোর গ্যাং এর ৮/১০ জন সদস্য  ইয়াসিন (২২) নামক এক যুবককে মারপিট ও পেটে সুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ইয়াসিনের আত্মীয়-স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে ভর্তি করে।   সে শ্রীনগর উপজেলার যশুরগাঁও বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান,পৃথক দুটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০