নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

ডকুমেন্টস হাতে পেলেই সিদ্ধান্ত আ.লীগ নিয়ে: সিইসি

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারি গেজেট বা অফিসিয়ালডকুমেন্টস হাতে আসার পর নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দীন।

সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষেসাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গ্যাজেটের জন্য অপেক্ষা করছি। ডেফেনেটলি ইলেকশন কমিশনদেশের জন্য কাজ করে। বিষয়ে আমরা ইকুয়েলি কনসার্ন। যখন আকাশে সূর্য উঠে যাবে পরিষ্কার দেখতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি।এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি, বলেছি অভিজ্ঞতা যাদের আছে সবাইকে আমরা আমন্ত্রণজানাব। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে তাদের আমরা এনকারেজ করি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। তারাজানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতেচেয়েছেন। আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কেঅবগত করেছি।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, আমাদের দল নির্বাচনপূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীদারদের সঙ্গে বৈঠক করেছিল। তার অংশ হিসেবে আজ সিইসির সঙ্গে আমাদের প্রতিনিধি দলবৈঠক করেছে। এর আগেও ১৯৬৮ এবং ২০০১ সালে কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সফর করেছিলেন। আমরাবাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বের সঙ্গে পালন করে থাকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০