নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪২ জন

মুন্সীগঞ্জে জিআই স্বীকৃতিপ্রাপ্তি উদযাপন : পাতক্ষীর কারিগরদের সম্মাননা প্রদান

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী মিষ্টান্ন পাতক্ষীর এর ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতি প্রাপ্তির আনন্দে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পাতক্ষীর তৈরির কারিগরদের সঙ্গে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় পাতক্ষীরের কারিগররা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং খাবারটির ইতিহাস, সংস্কৃতি ও তৈরি প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা জানান, পাতক্ষীর শুধু একটি মিষ্টান্ন নয়; এটি মুন্সীগঞ্জের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে ধরে রাখতে ও কারিগরদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত তাঁর বক্তব্যে বলেন, “পাতক্ষীরের গুনগতমান ধরে রাখতে হবে, কারণ এটি এখন মুন্সীগঞ্জের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। জেলা প্রশাসন সবসময় কারিগরদের পাশে থাকবে এবং ব্রান্ডিংসহ উন্নয়নমূলক নানা পরিকল্পনায় সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আতাউলগনি ওসমানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সাংবাদিক মাসুদ রানা, মোহাম্মদ ফয়সাল হোসাইন, আরাফাত রায়হান সাকিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক একে একে কারিগরদের হাতে স্মারক হিসেবে জিআই স্বীকৃতির অনুলিপি তুলে দেন, যা তাঁদের কাজের প্রতি সম্মান ও উৎসাহের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০