নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টাজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আড়িয়াল বিলের মাটি কেটে বিক্রি বন্ধে শীঘ্রই চেকপোস্ট বসানো হবে, যাতে কোনোভাবেই বিলেরপরিবেশ নষ্ট না হয়।

শনিবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।

এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বিভিন্ন সমস্যা সংকট সমাধানের আশ্বাস দেন উপদেষ্টারা। প্রশ্নোত্তর পর্বেকৃষকদের নানা দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননসহ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপেবন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণেরও পরিকল্পনার কথা জানানতিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রথম কাজটি শুরু করতে হবে। যেখানেই সরকারি কাজ, সেখানেই যেন দুর্নীতির স্থান নাহয়। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

এই সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষিকর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০