স্টাফ রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৫ জন

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না: হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী।

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হবে না।

জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামী শক্তির সুসংহত ঐক্য গড়ে তুলতে হবে।

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হক সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য দেন- কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সহকারী অর্থসম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা আ. কুদ্দুস, কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৩

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৪

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৬

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

৭

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৯

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১০

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১১

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১২

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৪

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১৭

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৯

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

২০